সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ থেকে অপহরণ কিশোরী গাজীপুর থেকে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

ময়মনসিংহের কোতয়ালী থেকে অপহরণ কিশোরী গাজীপুরের সাতাইশ পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-১। এঘটনায় অপহরণের মূলহোতা মোঃ সেলিম মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সেলিম মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কৃষ্ণপুর গ্রামের শহিদ মিয়ার
ছেলে।
র‍্যাব জানায়,গত ৩০ আগস্ট সকাল ৯ টা সময় ময়মনসিংহের কোতয়ালী থানাধীন বাঘমারা এলাকায় রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার সামনে হতে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজন অপহরণকারীর সহায়তায় জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও না পেয়ে ওই কিশোরীর বড় বোন মোছাঃ আছিয়া খাতুন উক্ত বিষয়ে বাদী হয়ে ময়মনসিংহ সদর থানায় অপহরণকারী মোঃ সেলিম মিয়াকেসহ অজ্ঞাতনামা দুই থেকে জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ বিষয়ে  ময়মনসিংহ সদর থানা পুলিশ র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর নিকট অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের সহায়তা কামনা করলে র‍্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
র‍্যাব আরো জানায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টা সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টঙ্গী সাতাইশ এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূল হোতা সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের গ্রেফতারকৃত অপহরণকারী ও উদ্ধারকৃত কিশোরীকে ময়মনসিংহ সদর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর