বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

রতনকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি  ইউনিয়নের বাহুকা ভূমি সহকারী কর্মকর্তার মো.আব্দুল লতিফের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।  সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বাহুকা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে  রাখেন, রতনকান্দি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন।  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মোঃসাইদুল ইসলাম  জুড়ান, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম  উদ্দিন সেখ,রাজাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।  অনুষ্ঠানের প্রধান  অতিথি বলেন, আব্দুল লতিফ   ছিলেন একজন সৎ, মেধাবী ইউনিয়ন  ভূমি  সহকারী কর্মকর্তা । তিনি নিষ্ঠার সাথে তার উপর অর্পিত  দায়িত্ব  পালন করেছেন। তার মত ভূমি কর্মকর্তা এই অফিসে পদায়ন করলে। সিরাজগঞ্জ সদর উপজেলার বৃহত্তর রতনকান্দি ইউনিয়নের জনগণ  ভালো ভূমি সেবা পাবে  আমার প্রত্যাশা।  এতে সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সদরের পৌর ভূমি  সহকারী কর্মকর্তা মো.  নজরুল ইসলাম। এ সময় বিদায়ী ভূমি সহকারী কর্মকর্তা  আব্দুল লতিফ আবেগ আপ্লুত হয়ে আগামী দিনগুলো যাতে ভালভাবে কাটাতে পারে সেজন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। এসময় ছোনগাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেতেরা খাতুন,বহুলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমা খাতুন, বাগবাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুক্তাল হোসেন,রতনকান্দি ইউনিয়ন ভূমি সহায়ক সোহেল রানা, বাগবাটি ইউনিয়ন ভূমি সহায়ক ফরিদুল ইসলাম ও রবিউল ইসলাম  সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর