মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

লালমনিরহাট তিস্তা নদীতে ধরা পড়ছে তাজা ইলিশ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

উজানের পানিতে তিস্তা নদী এখন ভরপুর। গত পাঁচ বছরের তুলনায় এ বছর শুষ্ক মৌসুমে রেকর্ড পরিমাণে পানি ছিল তিস্তা নদীতে। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় গত পাঁচ বছর পর আবারও তিস্তা নদীতে ধরা পড়ছে ইলিশ। ইলিশ পেয়ে তিস্তাপারের জেলেরা আনন্দিত। তিস্তার তরতাজা ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে লোকজন।

মঙ্গলবার (১০ মে) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে উঠছে তাজা ইলিশ। এমন দৃশ্য নজর কাড়ছে ব্যারাজে ঘুরতে আসা ভ্রমণপিয়াসীদের। ইলিশ মাছ দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তাপারের। জানা গেছে, তিস্তায় ইলিশ মাছ পাওয়া জেলেদের স্বপ্নের মত। তারাও কোনদিন কল্পণা করতে পারেনি তিস্তায় ইলিশ পাওয়া যাবে। গত ২০১৭ সালে তিস্তার প্রথম ইলিশ মাছ ধরা পড়ে। এর ৫ বছর পর গত এক মাস থেকে নদীতে প্রতিদিন ৫ থেকে ৬টি ইলিশ মাছ
জেলেদের জালে ধরা পড়ছে। ধরা পড়া ইলিশের পরিমাণ ৩ শত গ্রাম থেকে ৫ শত গ্রাম।তিস্তা পাড়ে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ। প্রতি কেজি ৮ শত থেকে এক হাজার টাকা দরে।তিস্তা পাড়ের জেলেরা জানান, শুষ্ক মৌসুমে কয়েক দফায় তিস্তায় পানি থাকায় যমুনা থেকে ইলিশ মাছ ভেসে তিস্তা এসেছে। প্রতিবছর তিস্তায় ইলিশ পেলে আমরা জেলেরা লাভবান হব।

বর্তমানে তিস্তায় ইলিশসহ ধরা পড়ছে বৈরালি, বোয়াল, আইড়, চিতল,গুলশা টেংরা, কালবাউশসহ নানা প্রজাতির মাছ। এসব মাছ তিস্তা নদীর পাড়েই মুহূর্তেই বিক্রি হচ্ছে।
গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক (৫০)বলেন, ৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে ইলিশ মাছ দেখেছি। আজ ৩০ থেকে ৩৫ বছর পর আবারও তিস্তা নদীতে ইলিশমাছ ধরা পড়েছে।

ইলিশ মাছ পাওয়ায় তিস্তাপারের বাসিন্দাও খুশি। তিস্তা পাড়ের জেলে রহমত আলী(৫৫) বলেন,তিস্তা নদীতে ইলিশ পেয়ে আমরা খুশি। তিস্তায় ইলিশ পাওয়ায় আমাদের ভাগ্যের বিষয়। আমরা আশা করি প্রতি বছর যেন ইলিশ মাছ পাওয়া যায়। সীমান্ত বাজার এলাকার লাল মিয়া (৬০) বলেন,আমার ঠেলা জালে দুইটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে খাওযার জন্য নিয়ে যাব। এ বিষয়ে হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই সিদ্দিক বলেন, তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে জেলেদের কাছ থেকে জেনেছি। তিস্তায় ইলিশ মাছ পাওয়া গেলে জেলেদের ভাগ্য খুলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর