বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাট সীমান্তে বিশাল স্বর্ণের চালান আটক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর সীমান্তে আজিজার রহমান (৫৮) নামে এক কৃষকের কাছ থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। আটক আজিজার রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বালিয়াটারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি সুত্রে জানা যায়, ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাবে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়। সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা

আরোও পরুন : http://kolomerbatra.com/সিরাজগঞ্জে-নানিকে-হত্যার/

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। যার ওজন প্রায় সাড়ে ৫ কেজি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ বলেন, আটক আজিজার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর