মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

লালমনিরহাটে আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল ৪টি পরিবার!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জে চুলার আগুনে পুড়ে মুহূর্তেই নিঃস্ব হয়ে গেল ৪ টি পরিবার।

মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হক। ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ জুন) সকালে মফিজুলের বাড়িতে রান্না হচ্ছিল। এ সময় হঠাৎ আগুন লেগে মুহূর্তেই বিদ্যুতের লাইনের মাধ্যমে আগুন পার্শ্ববর্তী ৩ বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে চারটি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করতে পারেনি তারা। চার পরিবারের চাষাবাদের উৎপাদিত ধান, চাল, তামাক, ভুট্টা, বাদাম, নগদ অর্থ ও কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর