রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

লালমনিরহাটে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ৩০১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুল মাঠে গাঁজা সেবনের দায়ে ৪ যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার(১৮ অক্টোবর) দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিআর সারোয়ার এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের ভাদাই এলাকার আয়নাল হকের ছেলে মামুন মিয়া, একই এলাকার তৈয়ব আলীর ছেলে হামিজার রহমান, হাবিবুর রহমানের ছেলে রোহান, পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার জানান, উপজেলা সদরের আদিতমারী জি এস সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় মাদকসেবী মাদক সেবন করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে রাতের আঁধারে বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও জি আর সারোয়ার। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করে। পরে তারা তাদের অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

ইউএনও জি আর সারোয়ার বলেন, আদিতমারী উপজেলাকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যহত থাকবে। এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর