বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ৪৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

লালমনিরহাট সদর উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতিন মন্ডল (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।এর আগে, শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত মতিন মন্ডল ওই এলাকার আব্দুল করিম মন্ডলের ছেলে।অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মতিন মন্ডলের সাথে কিছুদিন যাবত বিরোধ চলছিল ভুক্তভোগী গৃহবধূর পরিবারের সাথে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ওই গৃহবধূ তার বসতবাড়ি সংলগ্ন সুপারি বাগানে খড়ি আনতে গেলে পেছন থেকে চুলের মুঠি ধরে সজোরে গালে থাপ্পড় মারে। এতে গৃহবধূ মাথা ঘুরে পড়ে গেলে মুখ চেপে তাকে পাজাকোলা করে পাশের বাশঝাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা করে মতিন মন্ডল। এ সময় গৃহবধূ বাধা দিলে তার মুখমন্ডলসহ শরীরে বিভিন্ন স্থানে হাচড় দিয়ে জখম করে।এক পর্যায়ে গৃহবধূর আত্নচিতকারে বাড়ির অন্যান্য মহিলারা এগিয়ে এলে দ্রুত স্থান ত্যাগ করে মতিন মন্ডল।পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মতিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী। এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর