শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি

রিপোর্টারের নাম : / ৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাট :চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়াদিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মচারী মোঃ নয়নের বিরুদ্ধে।

এই ঘটনায় বৃহষ্পতিবার (৪ জুন) রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সাংবাদিক।

​জিডি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নতুন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং দৈনিক ‘নয়াদিগন্ত’ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত মোঃ নয়ন (৩৩) রেলওয়ের একজন কর্মচারী এবং শহরের ওয়ারলেস কলোনি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

উক্ত নয়ন রেল কর্মচারী হওয়ার সুবাদে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সম্প্রতি সাংবাদিক সবুজ অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার (০৪ জুন) রাতে আনুমানিক ১০:১১ মিনিটে অভিযুক্ত নয়ন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সবুজের ব্যক্তিগত নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সাথে তিনি সাংবাদিকতাকে চিরতরে মিটিয়ে দেওয়া এবং সুযোগ বুঝে বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন।

​পরবর্তীতে সাংবাদিক সবুজ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে লালমনিরহাট সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫১) অন্তর্ভুক্ত করেন।

​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

​এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লালমনিরহাটের কর্মরত সাংবাদিক সমাজ। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর