শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

লালমনিরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধি এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে ফেরদৌস আলম (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফেরদৌস আলম ওই এলাকার মৃত সহিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে সন্ধ্যার পরে নিজ বাড়ির পাশে হাটছিলেন বাক ও শারীরিক (বামন) প্রতিবন্ধী ওই নারী। সে সময় প্রতিবেশী যুবক ফেরদৌস আলম তাকে একা পেয়ে পাশে নির্জনে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী বিষয়টি ইশারায় তার পরিবারকে জানান।

২৫ এপ্রিল দুপুরে ফেরদৌস ওই বাড়িতে গেলে ভুক্তভোগী মেয়ের পরিবারের লোকজন আটক করে। পরে বাড়ির লোকজন বিষয়টি নিয়ে আদিতমারী থানায় ফোন করলে পুলিশ এসে নির্যাতিত নারীর ইশারা ভাষায় বর্ণনা শুনে যুবক ফেরদৌসকে আটক করে। এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে আদিতমারী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নির্যাতিত নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর