রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ।

রিপোর্টারের নাম : / ১৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আশরাফুল হক, লালমনিরহাটঃ সব মানুষই জীবনে কারো না কারো প্রেমে পরেন। প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না সমাজ, প্রেম মানে না বয়সের ব্যবধান, আবার কেউ বা প্রেমের টানে টাকা পয়সা ইজ্জত সবকিছু উজার করে দিয়ে আজ নিরুপায় হয়ে থানা পুলিশের দারস্ত হয়েছেন সাবিনা বেগম নামের এক ভুক্তভোগী।

অভিযোগ সুত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের হানিফ মিয়ার ছেলে মমিনুল ইসলামের সাথে একই গ্রামের মৃত: এফাজ উদ্দিনের মেয়ে সাবিনা বেগমের প্রেম সর্ম্পক গড়ে উঠে। এভাবেই প্রায় দেড় বছর ধর চলে তাদের প্রেম নামক মধুর এই সর্ম্পকটি।

এই দেড় বছরে মমিনুল ইসলাম সাবিনা বেগমকে নিয়ে ঢাকা সহ বিভিন্ন আত্নীয় স্বজনের বাড়িতে নিয়ে রাত্রি যাপন করে এবং শারীরিক সর্ম্পকে লিপ্ত হন। এমনকি মমিনুল সাবিনাকে বিয়ের প্রলোভন দিয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিদেশ যাওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ৩ লক্ষ ৭০ হাজার টাকা গ্রহন করেন। টাকা নেওয়া শেষ হলে মমিনুল সাবিনার সাথে নানান টালবাহনা শুরু করেন এবং তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে চলতি বছরের ৩ এপ্রিল মমিনুল সাবিনাকে বিয়ের আশ্বাস দিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে মমিনুল পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নানান আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পরে মমিনুলের বাবা-মা সহ এলাকার লোকজন মিলে সাবিনাকে মারপিট করে প্রাণ নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর থেকে মমিনুল নিজেকে আত্নগোপন করে সাবিনার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

এ ঘটনার পর সাবিনা নিরুপায় হয়ে লালমনিরহাট সদর থানায় মমিনুল সহ তার মা ও বাবার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর