মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

লালমনিরহাটে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

রিপোর্টারের নাম : / ১৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আশরাফুল হক লালমনিরহাট থেকেঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাইপাস সড়কের আনছার খাঁর পুকুর পাড় এলাকায় ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১জন নারীসহ ২জন যাত্রী।নিহতরা হলেন- লালমনিরহাটের মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)। শনিবার (২৫ অক্টোবর) সকালে উক্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ও আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর জানান, মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুর পাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত নারীসহ ২জন যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর