মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় বিএনপি নেতারা। লালমনিরহাটে সিজারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক আলোকদিয়ার বালুর নিলাম বাতিলে রুল, বালু নলকায় বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক। বেড়ায় চুরির সময় হাতেনাতে একজন আটক গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত কাজী নজরুল ইসলাম।  গাজীপুরে সেফটিক ট্যাংকি বি/স্ফো/রনে নিহ/ত-১।  বেড়ায় স্মরণসভা অনুষ্ঠিত কাজিপুরে টিফিনের পর স্কুল বন্ধ

শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন পূজা

অনলাইন ডেস্ক: / ৯৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই আলোচনায় চলে এসেছেন পূজা চেরি। গুঞ্জন চলছে, ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। আর তার নেপথ্যে রয়েছেন পূজা চেরি।

আজ মঙ্গলবার দুপুর থেকেই শোনা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, শাকিবকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন পূজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হৈচৈ।

এদিকে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনের ব্যাপারে মুখ খুললেন পূজা। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কারা এসব ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে। যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছেন তারা? এগুলো নিয়ে আমি খুব বিরক্ত।

পূজা আরও বলেন, ‘এসব নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। এমন কিছু হয়ে থাকলে সময় হলে বলব। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীও শাকিব খান ইস্যুকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সব প্রকাশ্যে আনেন। এখন দেখার বিষয় পূজার সঙ্গে শাকিব খানের গুঞ্জনের সত্যিটা কবে প্রকাশ্যে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর