বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

যশোরের শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কতৃক দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায়

সোমবার দুপুরে শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের একশ‘ জন সদস্যকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় একশ‘ জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স, টাকার চেকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর