রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধার অভিযোগ!

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতায় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শণ শেষে সমাবেশ করতে নিলে পুলিশ বাধা প্রদাণ করে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হিরু জানান, ‘রাজধানী’র মিরপুরসহ সারাদেশে বিএনপি’র শান্তিপুর্ণ কর্মসুচিতে আইন-শৃঙ্খলা বাহনী ও আওয়ামীলীগের যৌথ হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কর্মসুচি’র অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় শেষের দিকে পুলিশ বাধা সৃষ্টি করে।’

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু’র সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফের সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. আমির হোসেন সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, যুগ্ম-আহবায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. নাদিম শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মামুন জুয়েল প্রমুখ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, ‘ উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতায় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিলে পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর