বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

শ্রমিকের মৃত্যু,চার ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের গাড়ী চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় প্রায় ৪ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। বিচারের আশ্বাসে দুপুর বারোটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
পুলিশ জানায়, কুনিয়া বড়বাড়ী এলাকায় বেশ কিছু কারখানা ভাংচুর করা হয়। টঙ্গী এলাকায় ১১ টি কারখানা ভাংচুর করা হয়েছে। সব মিলিয়ে প্রায় অর্ধশতাধিক কারখানায় ভাংচুর হয়েছে বে জানা যায়। এতে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।
এর আগে সকাল পৌনে ৮ টার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় মুনিরা (৩০) বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হলে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু কর।
এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান,বেলা ১২ টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকদের তাদের সহকর্মী নিহতের বিচারের আশ্বাস  দিলে মহাসড়ক থেকে তারা অবরোধ তুলে নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর