বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে অজ্ঞাত যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ মার্চ, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত (১৮) এক যুবককে শ্বাসরোধে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আশপাশের নারী-পুরুষ এবং পথচারীরা ঘটনাস্থলে ভীড় করছে। তারা প্রত্যেকেই এ ধরনের ঘটনার ক্ষোভ প্রকাশ করছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানায়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এমসি বাজার-সাতখামাইর সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড় সংলগ্ন (বৃন্দাবন) এলাকায় পাশে লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের গ্রাম পুলিশ সদস্য শরিফ মিয়া বলেন, সকাল ৮টার দিকে ওই সড়কের সাইটালিয়া চৌরাস্তা মোড়ের দোকানদার ফোনে আমাকে জানায় সড়কের পাশে আগুনে পোড়া লাশ পড়ে রয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, গজারি বনের ভিতর দিয়ে যাওয়া সড়কের ওই স্থানে মানুষের কোনো বসবাস বা চলাফেরা নাই। সন্ধ্যার পর থেকেই ভীতিকর অবস্থা দেখা যায়। ১৮ বছরের অজ্ঞাত ওই যুবকককে দুর্বৃত্তরা অন্য কোন এলাকায় শ^াসরোধে হত্যা করে। লাশের গলায় একটি দড়ি বাঁধা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা হত্যার পর তার দুই হাতের আঙ্গুল কেটে ফেলে পড়ে কাঁঠাল পাতাসহ বনের বিভিন্ন গাছপালার পাতা এবং শরীরের উপরে প্রেট্রোল ঢেলে দিয়ে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়। লাশের গাছে ধরলেই শরীর থেকে মাংস ছুটে আসছে। যারা এ কাজটি করেছে তারা অজ্ঞাত ওই যুবকের দুই হাতের আঙ্গুলটিও কেটে ফেলেছে। এতেই বুঝা যায় দুর্বৃত্তরা দুর্ধর্ষ পেশাদার খুনী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, সকাল ৮টার দিকে সড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আনুমানিক ১৮ থেকে ২০ বছর যুবকের আগুনে পুড়ানো লাশ সড়কের পাশে পড়ে রয়েছে। অবস্থায় পাই। লাশের সুরতহালে দেখা যায় শুকনো পাতা দিয়ে এবং সাথে ধাহ্য পদার্থ শরীরে ঢেলে লাশর গায়ে আগুন জ¦ালিয়ে পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) ঘটনাস্থলে আসছে। শাশের ময়নাতদন্ত করা হবে এবং ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম গ্রহণ করা হবে। থানায় মিসিং ডায়েরিগুলো পর্যবেক্ষণ করবো এবং পার্শ্ববর্তী থানাগুলোতে এ বয়সের কোন লোক মিসিং আছে কিনা সেটা আমরা খবর নিয়ে দেখবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর