বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

সলঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা।

তিনি সম্প্রতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। স্থানীয়ভাবে তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে জেলা পর্যায়ের রাজনীতিতেও যুক্ত ছিলেন।

জানা গেছে, তিনি সলঙ্গা ইউনিয়নের বড় গোঁজা গ্রামের বাসিন্দা। তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও রয়েছে, তার পিতা মৃত এরফান আলী স্থানীয় যুবদলের সভাপতি ছিলেন।

স্থানীয়দের মতে, সোহেল রানা একজন সাদাসিধে ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। নতুন প্রার্থী হিসেবে তাকে ঘিরে এলাকায় আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনা তুলে ধরে সোহেল রানা বলেন, তিনি নির্বাচিত হলে সলঙ্গা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি রাস্তাঘাট উন্নয়ন ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে, যেখানে নতুন প্রার্থী হিসেবে সোহেল রানার অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর