মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : / ৫২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে শাহিন ফকির (৩৫)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২১ আগষ্ট) রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করে। সে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলছিয়া গ্রামের খলিলুর রহমান ফকিরের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,মৃত শাহিন ফকির গাজীপুর জিরানীতে একটি গার্মেন্টসে চাকরী করতেন। গতকাল সে ঢাকা থেকে বাড়ি এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত ৩টার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী ওড়না পেচিয়ে ঘরের ধরনার সাথে ফাঁসে ঝুলছে।দ্রুত উদ্ধার করে স্থানীয় হাটিকুমরুল মা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বুধবার দুপুরে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর