বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন।

সলঙ্গায় ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সলঙ্গা ইউনিয়নের ২ হাজার ৭০২ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রফিকুল ইসলাম খান বলেন, ১০ কেজি চাল সামান্য তার পরেও সরকারের দেওয়া এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সোহেল আরমান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অপর দিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের ৩ হাজার ৩৬১ জন কার্ডধারী মানুষের মাঝে  ভিজিএফের চাল বিতারণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মারুফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর