বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় দরিদ্র,অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) সকালে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে দুই শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার প্রকৃত গরিব,অসহায়, ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” মানবিক সংগঠন। পৌষের কনকনে শীতে কম্বল পেয়ে অনেক খুশী শীতার্ত অসহায় মানুষগুলো।

এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চীফ এডমিন শাহ আলম।

এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস সালাম মাস্টার, প্রভাষক তাজ উদ্দিন,এডমিন হারুনর রশিদ,শাহিদুল ইসলাম,মডারেটর নাজমুল হুদা,তুষার তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর