রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সলঙ্গার ধুবিল মেহমানশাহী উচ্চ বিদয়ালয়ে পরিক্ষার আগেই অর্থ বানিজ্যের অভিযোগ

রিপোর্টারের নাম : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গার মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহায়ক পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের সভাপতি ও ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টারের বিরুদ্ধে তার পছন্দের ২টি প্রার্থীর কাছ থেকে ২৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

জানাগেছে,২২ জুন শনিবার অত্র প্রতিষ্ঠানে ২ টি পদে নিয়োগের দিন নির্ধারণ করা হয়।

একটি পদে নিয়োগ দেওয়ার কথা বলে সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাসানের নিকট হতে ৫ লাখ টাকা নিয়েও নিয়োগ পত্র দেয়নি সভাপতি মনি মাস্টার।

রেজাউল করিম কায়েস নামে এক পরিক্ষার্থীকে আবেদন পত্র বাতিল করে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক পদে জগনাথপুর গ্রামের আব্দুুল কাদের মাস্টারের ছেলে শরিফুল ইসলাম এর নিকট হতে ১২ লাখ টাকা ও অফিস সহকারী পদে উত্তর পাড়া ভর-মোহনী গ্রামের বাহাজ মাস্টারের ছেলে ফিরোজ এর নিকট হতে ১৪ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। যাহা সম্পূর্ন অবৈধ।

সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাসান অভিযোগ করে বলেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে নিয়োগের বিষয়ে কোনো আলোচনা বা মিটিং না করে গোপনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছেন। আমার নিকট হতেও মোটা অংকের অর্থ চেয়েছিল। আমি ৫ লাখ টাকা দিয়েও নিয়োগের দিন তারিখ নির্ধারণ করলেও আমাকে কোন কিছু জানানো হয়নি।

এব্যপারে মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী নিয়োগবিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।কোনও প্রকার অর্থ লেনদেন করা হয় নাই।

বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনি মাষ্টার জানান, নিয়োগ কার্যক্রমের জন্য কোনো অর্থের লেনদেন হয়নি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,এ বিষয় এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর