বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সলঙ্গার হাটিকুমরুলে থ্রি-হুইলারমুক্ত মহাসড়ক নিশ্চিতে তৎপর পুলিশ, ৫০০ মামলা!

মতিন সরকার / ৩৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে মহাসড়ককে থ্রি-হুইলারমুক্ত করার মিশনে নেমেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

ফলে গত ২ মাসে পুলিশ ৫০০টি থ্রি-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

সংশ্লিষ্টরা জানান, এ অভিযানের কারণে ওই মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল কমে গেছে। এ ধারা অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনা হ্রাসসহ আহত-নিহতের সংখ্যাও কমবে।

জানাযায়, গত দুই মাসে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বদররুল কবির নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিয়মিত এসব অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহনে মামলা করেন। এতে করে বিগত সময়ে তুলনায় মহাসড়কে অবৈধ যানবাহন থ্রী হুইলার চলাচল কমার কারণে ঘটিত সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার শূন্যর কোঠায় নেমে এসেছে বলে দাবী করেন হাইওয়ে থানা পুলিশ।

মহাসড়ক নিরাপদ রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে-জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব।

মহাসড়কে নিরাপদ রাখতে এসব অবৈধ যানবাহন বন্ধে আরো সোচ্ছার ভূমিকা পালন করবে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, এমনটাই দাবী করেন হানিফ এন্টারপ্রাইজের চালক মফিজ মিয়া ও বিভিন্ন দূরপাল্লার পরিবহনের চালকেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর