রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: / ১৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে ও ইউপি সচিব ফরিদুল হক মিলনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরোও বলেন, উপজেলা চত্বর উন্নয়ন মেলায় উন্নয়ন চিত্র রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী স্টলের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর