শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

সাত দিনের মধ্যে সলঙ্গা বাজারের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

রিপোর্টারের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সরকারি জায়গা দখলকারীদের সাত দিনের মধ্যে অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড়ের মধ্যপাড়া ভরমোহনী মৌজার হাল ৭২০ নং ও ৬০২ নং দাগের নিষ্ক্রিয় রাস্তার সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন সেনাবাহিনী।

জানাযায়,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর স্থানীয়রা সলঙ্গা মধ্যপাড়া যুব সংঘের ব্যানারে একটি ক্লাব ঘর নির্মাণ করে।

ক্লাবের পিছনে থাকা ব্যবসায়ী বাসুদেবকোল গ্রামের মৃত কমর উদ্দিন সরকারের ছেলে জহুরুল ইসলাম রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সেনাবাহিনীর কাছে একটি  দায়ের করেন। পরে সলঙ্গা মধ্যপাড়া যুব সংঘের সকল সদস্যবৃন্দরা ৭২০ নং ৬০২ নং দাগের সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণে অভিযোগ দায়ের করেন। দুই পক্ষের অভিযোগের কারনে বুধবার দুপুরে নিমগাছি সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যরা, সলঙ্গা থানা পুলিশ,রায়গঞ্জ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ও ঘুড়কা ইউনিয়নে ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে মাপ জরিপ করেন। সরকারি খাস জমি ও রাস্তার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করার  সত্যতা পায়। এসময় অবৈধ স্থাপনা করার কারনে জহুরুল ইসলাম গং, কায়দা আজম গং, হাবিবুর রহমান বাচ্ছু, ইনসাব আলী (লিটন) সহ উভয় পক্ষের মুচলেকা নেওয়া হয়।

রায়গঞ্জ উপজেলার নিমগাছি ক্যাম্পের সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুরর রহমান বলেন, সলঙ্গা মাদ্রাসা মোড়ে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো সাত দিনের মধ্যে নিজ খরচে অপসারণ করার জন্য বলা হয়েছে। অন্যথায় সরকারি সম্পদ রক্ষার্থে সাত দিন পর অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর