শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি থেকে গাঁজাসহ গ্রেপ্তার- ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কারগারে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম(২৮) ও মহানগরীর শান্তি পল্লী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফ (৩০)।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কারা অভ্যন্তরে ময়লা পরিষ্কার করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়ি প্রবেশ করার সময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়ি তল্লাশি করে। এমন সময় গাড়ির ডেক্স কভারের নিচ থেকে  ২২ ইঞ্চি লম্বা দুইটি লোহার দা, ১০  ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল, একটি ইয়ারফোন এবং  কালো কষ্টিপে পেঁচানো দুইটি গাজার বল জব্দ করা হয়। পরে তাদেরকে আটক করে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান , কারা কর্তৃপক্ষ ওই দুইজনকে আমাদের নিকট হস্তান্তর করে। পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়ে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর