মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন এর উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নির্ভূল জন্ম- মৃত্যু নিবন্ধন কর শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব ” এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জ পৌরসভার ওয়ার্ড পর্যায়ে সামাজিক নিরাপত্তা আওতায় সুবিধা ভোগীদের জন্ম-মৃত্যু নিবন্ধন (রেজিষ্ট্রেশন) কাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২ নং ওয়ার্ডের জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশন সংক্রান্ত জনসচেতনতামূলক কাম্পেইন এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, একটি শিশু জন্মগ্রহনের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পাদন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। পাশাপাশি মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন ও নিশ্চিত অব্যশই করতে হবে।

এ সময়ে উক্ত ক্যাম্পেইনে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র(১) মোঃ নূরুল হক, প্যানেল মেয়র (৩) শিখা খাতুন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান , নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, মেডিকেল অফিসার ডাঃ এ,কে, এম ফরহাদ হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, স্যানেটারিপরিদর্শক কাওসার আক্তার দেওয়ান রোজি, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসানুল হক ফাহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন । এছাড়াও সুবিধা ভোগীরা ও অভিভাবকেরা, গণ্যমান্য ব্যক্তিবর্গরা, সাংবিদকদের একাংশ উপস্থিত ছিলেন।

পরে দুপুর ২ টায় সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে জন্ম-মৃত্যু রেজিষ্ট্রেশন করা সংক্রান্ত জনসচেতনতামূলক এক আলোচনা সভা প্যানেল মেয়র (১) নূরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময়ে পৌরসভার উপরোক্ত কর্মকর্তাবৃন্দ, নিবন্ধনকারীগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর