বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম : / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৬ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭ শত ৮০ টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামী,মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা গ্রামের বাদশা মিয়া’র ছেলে বিল্লাল মিয়া (২৯),হবিগঞ্জের মাধবপুর থানার বরুড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে আজহারুল ইসলাম @ নয়ন (২২)।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর