বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু !

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বালুবাহী একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

রোববার (২৩জুন) সকাল ১০টার দিকে শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম গেটের সামনে রাস্তা পারাপারের সময় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধটি রাস্তা পারাপারের সময় শহর থেকে আসা একটি বালুবাহী ট্রাক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের অনেক অংশ থেতলিয়ে যায়। পরে স্থানীয় এলাকার লোকজন ধাওয়া করে শিলন্দা লাভলু-বাবলু টেক্সটাইল মিলের সামনে থেকে ভাই ভাই এন্টার প্রাইজ গাড়িটিকে আটক করে। যার নম্বর সিরাজগঞ্জ -ড-১১-০৪১৭। এসময় গাড়িতে থাকা ড্রাইভার ও অন্যান্যরা পালিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, মেডিকেল কলেজের সামনে আগত সেবা নিতে রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত দূর্ঘটনায় শিকার হয়। কিছুদিন আগে স্থানীয় প্রশাসন আশে পাশের ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করলেও আবারো তারা বহাল তবিয়তে ঠাঁই পেয়েছে। দোকানের ভিড়ে মেডিকেলের গেটের পূর্ব ও পশ্চিম পাশ থেকে কোন গাড়ী দেখতে না পাওয়ায় পথচারীসহ যান পারাপারে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার ও গাড়িটি আটক করা হয়েছে।
উল্লেখ্য, নিহত অজ্ঞাত বৃদ্ধার পকেটে থাকা একটি প্রেসক্রিপশন পাওয়া যায় মোঃ আলাউদ্দিন (৭২)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর