বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সিরাজগঞ্জে সিএনজি-বাইক-ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ আহত ৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের  একসঙ্গে সিএনজি চালিত অটোরিকসা, ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে পাঁচ জন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল১০ টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালিত অটোরিকশার চালক কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি গ্রামের আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেলের আরোহী ফজলুল হক (৩০)।আহতরা হলেন- শহরের সয়াধানগড়া এলাকার বাসিন্দা সীমান্ত বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মনজুর কবির (৫৫), ধানবান্ধি এলাকার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন , একটি সিএনজি চালিত অটোরিকশা ভেওয়ামারা বাজার থেকে  ছোটখাট একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল।এ অবস্থায় পথে চিলগাছা  বটতলা  বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের সঙ্গে একসঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন  কর্মরত  চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর