বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রামে জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে হত্যার চেষ্টাসহ হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

রোববার দুপুরে মামলার বাদির নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে ও মামলার বাদী লিখন মিয়া লিখিত বক্তব্য বলেন,তার বাবা আব্দুল কাদেরের সাথে পাঁচঠাকুরি গ্রামের মিজানুর রহমান গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮ ঘটিকার সময় লোহার রড, ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আসামি মিজানুর রহমান তার ভাই সোহাগ রানা, চাচাতো ভাই আব্দুল আলীম ও কালুসহ আরো দুই তিন জন তাদের বসতবাড়িতে উপস্থিত হয়ে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ শুরু করে। এ সময় আব্দুল কাদেরের স্ত্রী তাজমহল বেগম ও লিখন মিয়ার স্ত্রী মিতু খাতুন প্রতিবাদ করলে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় আসামীরা। এ সময় তার বাবা আব্দুল কাদেরসহ, চাচা আব্দুল রশিদ, হামিদুল ইসলাম ও ইসমাইল হোসেন এগিয়ে আসলে তাদের উপরও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তার মা তাজমহল ও চাচা আব্দুল রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

এ ঘটনায় পরদিন সিরাজগঞ্জ সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাব খাটিয়ে হত্যা চেষ্টার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এঘটনার পর থেকে তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই এ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর