রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই

চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই / ২৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ জুন, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে সলঙ্গা থানার বাসুদেবকোল এলাকা থেকে নিহতের হাত-পা বাধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল করিম সলঙ্গা থানার দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে র্যাব- পুলিশ কাজ করছেন।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারি চালিত অটোভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাসুদেবকোল এলাকায় রাস্তার পাশে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে ভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর