শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি-এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) দবিরগঞ্জ শাখার আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা ও শারীরিক বিকাশে ডিমের ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

এসময় দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া  উপজেলা ভেটেরিনারি সার্জন মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক সাইফুল ইসলাম, দবিরগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের ফার্মাসিস্ট সুমন সরকারসহ সকল সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় এনডিপি প্রানিসম্পদ কর্মকর্তা’র রাফি আলম সঞ্চলনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর