বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ

সলঙ্গার আঙ্গারু মেলায় জুয়া খেলা অবস্থায় ৩ জন গ্রেফতার

মতিন সরকার / ৬৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় আঙ্গারু মেলায় জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। গতকাল (১৪ মে) বিকেল ৪.৩০ ঘটিকার সময় সলঙ্গা থানার আঙ্গারু গ্রামে মেলা চলা অবস্থায় সলঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী,সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুয়া গ্রামের মৃত জব্বার সরকারের ছেলে শাহাদৎ(৩৪),ভয়নগর গ্রামের আব্দুল রহমানের ছেলে আনোয়ার হোসেন ওরফে আব্দুল্লাহ(৪০),সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন(২৬) কে গ্রেফতার করা হয় ।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান-আটককৃতরা সবাই মিলে আঙ্গারু মেলায় জুয়া খেলতে ছিল। এসময় তিন জনকে আটক করা হয়।এবং মামুন নামে ১ ব্যক্তি পালিয়ে যায়। তিনি আরোও বলেন,সলঙ্গা থানা এলাকায় অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে এধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর