বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সিরাজগঞ্জের সলঙ্গায় সিলিং ফ্যান মাথায় পড়ে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ৫০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় সামিনুল ইসলাম (৫০) নামে এক স্কুল শিক্ষকের মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে নিহত শিক্ষক সামিনুল ইসলাম সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক দাদরপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি ইডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা জানান, নিজ ঘরে ফজরের নামাজ পড়ছিলেন সামিনুল ইসলাম। এসময় সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।

ইডিএন উচ্চ বদ্যিালয়রে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, মাথায় ফ্যান পড়ে শিক্ষক সামিনুল ইসলামের মৃত্যু হয়েছে। বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর