বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সেই ৬ ভাইয়ের পরিবার পেল ৩৫ লাখ টাকা

রিপোর্টারের নাম : / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের স্ত্রীরা প্রধানমন্ত্রীর অনুদানের ৩৫ লাখ টাকার চেক পেয়েছেন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম আনুষ্ঠানিকভাবে নিহত অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল, রক্তিম সুশীল এর স্ত্রীর হাতে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদান ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে নিহতরা তাদের পিতার শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সবজি বোঝাই পিকআপ গাড়ির চাপায় একই পরিবারের ৬ সহোদর নিহত হয়। এর পূর্বে গত ২৮ জানুয়ারি নিহতদের পিতা সুরেশ সুশীল পরলোকগমন করেন। এর ৩ বছর আগে নিহতদের আরেক ভাই পরলোকগমন করে। এতে সংসার চালানোর মতো আর কেউ অবশিষ্ট না থাকা পরিবারটির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রদত্ত চেক গ্রহণ করেন নিহতদের স্ত্রীগণ যথাক্রমে গীতা রাণী সুশীল, হীরা রাণী শীল, সুমনা শর্মা, দেবিকা রাণী ঘোষ, পপি রাণী সুশীল, তৃষ্ণা রাণী শীল ও মুন্নী শর্মা পূঁজা।

চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী, শাহ্ নেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালী ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর