সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ

২১ টি রেক-এ ট্রেনে ভারত থেকে এলো ৪৬৮ মেট্রিক টন আলু

রিপোর্টারের নাম : / ১০২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধিঃ দেশের উর্ধমুখী আলু বাজার নিয়ন্ত্রণে এবার ট্রেনে ভারত থেকে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এ আলু আমদানি করা হয় ভারত থেকে। বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, এ আলুগুলো মালবাহী ট্রেনে করে ভারতের মেসার্স আতিফ এক্সপোর্ট সুজাপুর কালিয়াচক মালদা শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ আলু আমদানি করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) পণ্য চালানটি বেনাপোল বন্দর অথবা
নওয়াপাড়া থেকে খালাস করা হবে বলে ধারনা করা হচ্ছে।

আমদানিকারকের প্রতিনিধিত্ব করছেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স। তারা বেনাপোল বন্দর থেকে পণ্যচালানটি খালাস করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র শুল্কভবনে দাখিল করবেন।

সিএন্ডএফ প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য আগামীকাল শনিবার বেনাপোল শুল্কভবনে কাগজপত্র দাখিল করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়া বন্দর ঘাটে খালাস করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন জানান, ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামক রপ্তানিকারক ট্রেনের একটি রেক-এ ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু রপ্তানি করেছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য এক লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার। এ হিসেবে প্রতিকেজি আলুর আমদানি মূল্য দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। এভাবে আলু আমদানি চালু থাকলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর