বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

অবরোধে মহাসড়কে ছোট যানবাহনের দাপট 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি জামায়েতের ডাকা নবম দফায় সারাদেশে ৪৮ ঘন্টার অবরোধ চলছে। গতকাল সকাল ৬ টায় শুরু হয় এই অবরোধ। চলবে আগামী মঙ্গলবার

(৫ ডিসেম্বর) সকাল টা পর্যন্ত। নবম দফা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে দূরপাল্লার যানবাহন না থাকায় দাপট বেড়েছে এসব ছোট যানবাহনের। খোঁজ নিয়ে দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছোট ছোট যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। অতিরিক্ত ভাড়া গুনে অটোরিকশা, সিএনজি, ইজিবাইকে করে গন্তব্যে যেতে হচ্ছে। তবে দূরপাল্লার কোন গাড়ী না চললেও আন্তঃজেলা পরিবহন চলাচল করছে।
নাম না বলার শর্তে এক সিএনজি চালক বলেন,
অবরোধের মধ্যে আতঙ্কে থাকলেও বের হতে হয়েছে। কারণ পরিবার আছে, ছেলে মেয়ের লেখা
পড়ার খরচ আছে। তিনি বলেন,আমাদের মতো গরিব মানুষের মরার চিন্তা করলে চলবেনা। কপালে যা আছে হবে এর চেয়ে বেশি কিছুতো হবেনা।
এদিকে অবরোধের সমর্থনে গতকাল রাতে গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল করেছে যুবদল।
অপরদিকে আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈরে রড বোঝাই চলন্ত ট্রাকে পেট্রেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় চালক ও সহকারী দগ্ধ হয়েছেন । তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্নইউনিটে  ভর্তি করা হয়েছে।
গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, নাশকতা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকায় র‍্যাবের দুইটি টহল টিম কাজ করছে।
এছাড়াও রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে সতর্ক
অবস্থানে রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর