মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক।

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের উদ্বেগের সুযোগ নিয়ে দেশের বড় সরকারি হাসপাতালগুলোতে প্রায়ই সক্রিয় হয়ে ওঠে চোর চক্র। তবে দায়িত্বরত আনসার সদস্যদের সতর্ক দৃষ্টি ও তাৎক্ষণিক অভিযানে সোমবার পৃথক দুটি ঘটনায় ভেস্তে গেছে এমনই দুটি চুরির চেষ্টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি হাতেনাতে আটক করা হয়েছে দুই চোরকে।

সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩য় তলার ১৩ নং ওয়ার্ডে এক ভর্তি রোগীর মোবাইল চুরি করে পালানোর চেষ্টা চলছিল। এ সময় কর্তব্যরত এপিসি মিঠুন মন্ডল এবং আনসার নুরে আলম ধাওয়া দিয়ে পাপন দাশ (৩০) নামের ঐ যুবককে আটক করেন। পরে যাচাই-বাছাই শেষে মোবাইলটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে আটক ব্যক্তিকে চমেক পুলিশ বক্সে সোপর্দ করা হয়।

অন্যদিকে, রাত আনুমানিক আটটার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৬০১ নং ওয়ার্ড থেকে আরেক রোগীর মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সাইফুল নামের এক ব্যক্তি। টহলরত এপিসি মোঃ ইউসুফ ও আনসার মোঃ নুর আলম তাৎক্ষণিক অভিযানে চোরাই ফোনটি উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে পরে বাদীসহ তাকে ঢামেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সরকারি হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা যে নিরলস ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, সোমবারের এই দুটি সফল অভিযান তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর