মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক।

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাতের আঁধারে সীমান্তের ব্যস্ততম স্থলবন্দরে বড় ধরনের চোরাচালানের চেষ্টা রুখে দিলেন দায়িত্বরত আনসার সদস্যরা। গত ১৫ নভেম্বর, রবিবার রাত আনুমানিক আটটার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের ১০ নম্বর শেড থেকে ৩ নম্বর গেট দিয়ে একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

কর্তব্যরত আনসার আশরাফুল ইসলাম এবং এপিসি ওসমান আলী শেখের ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা চালকের কাছে গেট পাস ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু চালক কোনো বৈধ নথি না দেখিয়েই তড়িঘড়ি করে ট্রাকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে কাগজপত্রবিহীন আনুমানিক ৩০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার ও জব্দ করেন আনসার সদস্যরা।

১৬ নভেম্বর, সোমবার সকালে জব্দকৃত ভারতীয় ট্রাক ও অবৈধ মালামাল বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের এটি আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর