রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ জুন, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
রবিবার সকালে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে মসলা জাতীয় ফসলের উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।
এসময় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্না ইয়াসমিন সুমি, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপ সহকারী সোহেল আরমান, আরিফুল ইসলাম, আব্দুল আলীমসহ  সকল উপ সহকারী উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি কর্মকর্তারা বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক লাভজনকতা বিষয়ে আলোচনা করেন। মাঠ দিবস শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বনজ-ফলস বৃক্ষ বিতারণ ও বৃক্ষ রোপন করা হয়।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর