সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন। মানবিকতা ও সততার অনন্য দৃষ্টান্ত: আনসারের তৎপরতায় দুই শিশু ও হারানো সম্পদ উদ্ধার। আনসার-ভিডিপির আয়োজনে ‘কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং)’-এর প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন। জননিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন, নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা।

কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই

রিপোর্টারের নাম : / ১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিক ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে মরহুমের কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এবং নিজ গ্ৰামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গান্ধাইল ইউনিয়নের পূর্ববেতগাড়ি গ্ৰামের মৃত আফছার আলী খন্দকারের সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন স্থানে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। কর্ম জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর