বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ। 

কাজিপুরে যুবলীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষের দুস্কৃতিকারীরা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দুলাল সরকারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গত ১০ নভেম্বর রোববার সন্ধ্যায় নাটুয়ারপারা নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। আহত দুলাল নাটুয়ারপাড়া গ্ৰামের মৃত মৃত শমসের আলীর পুত্র। মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত দুলাল বগুড়াস্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, নিশ্চিত করেছে তার পরিবার। স্থানীয়দের ধারণা দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার সময় তিনি একা বাড়ি ফিরছিলেন। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম বলেন, ঘটনা জেনেছি, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর