শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে রায়গঞ্জ সিএনজি মালিক সমিতির নির্বাচনে, সভাপতি লিটন সম্পাদক মুক্তার গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত সিরাজগঞ্জ রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন ।

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এন এ জোহা,গাইবান্ধা : সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) গাইবান্ধা জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বনভোজনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে একত্রে সময় কাটানোর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর