মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

গাজীপুরে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদকঃ / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে গাজীপুর থেকে পিবি আই,সি আইডি ক্রাইম সিন,র‍্যাব এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের কেয়ারটেকারসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
নিহতরা হলেন,সাতক্ষীরা জেলার দেবহাটা থানার
চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো।
আটককৃতরা হলেন, মাহবুব, শান্ত,  জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।
পুলিশ ও স্থানীয়রা জানান,তারা উভয়ে স্থানীয় রেজাউল করিম এর বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতো। মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে জানতে চান কেন রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেনি? পরে রাত ১০ টার সময় কেয়ারটেকার বকুল বাসায় গিয়ে দেখে তাদের গলাকাটা মরদেহ ওই কক্ষের মেঝতে পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানাযায় ওইভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রাজু ক্যাডেট একাডেমি নামে একটি স্কুল ছিলো। চতুর্থ তলায় ওই দুই যুবক ব্যাচলর ভাড়া থাকতেন।
রাজু ক্যাডেট একাডেমি স্কুল এর পরিচালক মোঃ সানোয়ার হোসেন বলেন,মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫ টার সময় ওই ভবনের কেয়ারটেকার বকুল ফোন করে আমার কাছ থেকে চাবি নেয়। পরবর্তী চাবি চাইলে পাশের দোকানে চাবি রাখা আছে বলে জানায়। পরে বকুল রাত ১০ টার সময় ফোন করে বলে স্কুলে আসেন। স্কুলে এসে দেখি প্রশাসনের লোক এবং ফ্লোরের ওই দুই যুবকের মরদেহ পরে আছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর