মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার।

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। 

নিজস্ব প্রতিবেদক: / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর আগে গত ৪ নভেম্বর থেকে মোতায়েনকৃত ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে চলেছেন।

চলমান পরিস্হিতি মুল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুনভাবে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। এর ফলে গাজীপুরে সর্বমোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল এসব সদস্য যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা, মব-দাঙ্গা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুত থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।

জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে তাঁদের মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত হবে। একই সঙ্গে সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

দেশের শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা সক্রিয়। বিশেষ প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সমন্বয়ে যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং জনজীবনে স্বাভাবিক গতি বজায় রাখতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর