মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ,উদ্ধার অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ৪০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার ৯ টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সকাল দশটা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের দমকলবাহিনী রাত থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর