শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড   বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। বেড়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বোরো মৌসুমের ধান,চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাবনায় “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় চুরি করা গাড়িসহ চোর আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

টঙ্গীতে ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

নিজস্ব প্রতিবেদক / ৩০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন এক অটোরিকশা চালক। আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। তার নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে এবং টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দায়িত্ব পালনকালে কনস্টেবল সাঈদ অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশ না করার নির্দেশ দেন। কিন্তু চালক মুস্তাকিন নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তায় প্রবেশের চেষ্টা করেন। তখন কনস্টেবল তার হাতে থাকা টেস্টার দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক মুস্তাকিন কনস্টেবলের হাত থেকে টেস্টার ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কনস্টেবলের মাথা ফেটে রক্তাক্ত হন।
ট্রাফিক ইন্সপেক্টর মাসুম মিয়া বলেন, “এক অটোরিকশা চালক আমার এক পুলিশ সদস্যের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত চালককে আটক করি।”আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর