শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড   বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। বেড়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বোরো মৌসুমের ধান,চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাবনায় “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় চুরি করা গাড়িসহ চোর আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

টঙ্গীতে ৮ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার-২

গাজীপুর জেলা প্রতিনিধিঃ / ৫০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অলি (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন,সাদেক ও বাপ্পী। সাদেককে চট্রগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করে র‍্যাব ও বাপ্পীকে টঙ্গী পশ্চিম থানাধীন গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন,বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রধান আসামি সাদেকের বাসার ছাদ থেকে নিহত অলি মিয়ার খন্ডিত মাথা উদ্ধার করা হয়।

নিহত অলি মিয়া নরসিংদী জেলার সদর থানার করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। সে টঙ্গী এলাকায় স্ত্রী শাহানা বেগম ও দুই ছেলে ও এক মেয়ে নিয়ে গত বছর ধরে গাজীপুরে ভাড়া বাসায়
বসবাস করতেন।

প্রসঙ্গত শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় নান্না বিরিয়ানি হাউজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর