বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

টঙ্গী পশ্চিম থানার এস আই মিল্টন কুন্ডুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) মিল্টন কুন্ডু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে  টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্রাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী ওই এস আই নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গত  ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন । নিয়মিত তেমন কোন কাজকর্মই করতেন না। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানায় কর্মরত এসআই মিল্টন কুন্ডু উক্ত থানার ষষ্ঠ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের  ষষ্ঠ তলার তার নিজ শয়নকক্ষে  সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে  আত্মহত্যা করে ।
 জিএমপি টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর