বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রিপোর্টারের নাম : / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ৬ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনায় নিহত ওই মোটরসাইকেল চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় ওই মোটরসাইকেল চালাক গাজীপুর থেকে উল্টো পথে কোনাবাড়ীর দিকে যাচ্ছিল।

অপর দিকে চন্দ্রা থেকে গাজীপুরের দিকে (ঢাকা মেট্টো-উ ১৪-২৬৬৭) ট্রাকটি আসছিল। ট্রাকটি কড্ডার কাছাকাছি আসলে মোটরসাইকেল সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে সুকৌশলে ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর